আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি -বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় নোবিপ্রবি উপাচার্য বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ একজন অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষাবিদ। তাঁর মতো একজন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এক নতুন দ্বার উন্মোচন হবে বলে আমার বিশ্বাস। আপনার নতুন এ পথচলা সাফল্যমন্ডিত ও নিরবচ্ছিন্ন হোক এই কামনা করছি। "
বার্তায় নোবিপ্রবি উপাচার্য নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানের দীর্ঘ অভিজ্ঞতা দেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান। এ সময় উপাচার্য নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে শিক্ষা, গবেষণা ও অবকাঠামো ক্ষেত্রে নোবিপ্রবির সাম্প্রতিক সাফল্য অবলোকন করতে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে ১৮ মার্চ ২০২৬ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ।
।