মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক
অভিযানে চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর
গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান
চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২
ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ ফয়সাল (৩০), সে নগরীর চন্দ্রিমা
থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকার বাসিন্দা, মোঃ সামিউল
ইসলাম (২৪), সে পবা থানার বাগসারা এলাকার বাসিন্দা, মোঃ
সাজ্জাদ আলী (৪৫) ও মোঃ জাহিদ ইসলাম (২৪) তারা নগরীর
বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী এলাকার বাসিন্দা।
আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে
সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা
হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করা হয়েছে।