আজ ১৪ মার্চ২০২৬ তারিখ ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ঢাকা মেট্রো. (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেল পরিদর্শক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে পৃথক দুটি অভিযানে মোঃ জুবায়ের (২৯) ও মোঃ হেদায়েতুল্লাহ (২২) নামীয় দুই ইয়াবা পাচারকারীকে যথাক্রমে (৪৪০০ +৩৮০০) মোট= ৮২০০ (আট হাজার দুইশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে প্রথমে মো. জুবায়েরকে ৪৪০০পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকৃত আসামি জুবায়েরের কথার সূত্রধরে অন্য একজন ইয়াবা পাচারকারী মো. হেদায়েতুল্লাহকে পৃথক একটি অভিযান পরিচালনা করে আটক করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ইতিপূর্বে তারা বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছে। ইয়াবা পাচারকারী এই দুই ব্যক্তি কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদাক্যাম্প এলাকার বাসিন্দা। রমনা সার্কেল পরিদর্শক জনাব মোঃ জাকির হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।