বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এবং জেলা প্রশাসন,রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অদ্য তারিখে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্টে মেসার্স আরজাহান ফিলিং স্টেশন, বাহার কাছনা, সদর, রংপুর নামক প্রতিষ্ঠানটি জ্বালানী তেল পরিমাপে ডিজেল প্রতি ১০ লিটারে ১৬০ মিলি এবং অকটেন প্রতি ১০ লিটারে ২৪০ মিলি তেল পরিমাপে কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী টাঃ ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব জোয়ার্দার আসিফ ইকবাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর । প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর প্রকৌঃ তাহাজিবুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি) । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।