রাজশাহী নগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল￾সহ তিন মাদক কারবারী গ্রেফতার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
রাজশাহী নগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল￾সহ তিন মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে 
তিনজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা ও মহানগর 
গোয়েন্দা পুলিশ ডিবি।  
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা 
হয়।  
গ্রেফতারকৃতরা হলো: নগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া 
গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৭), 
কাটাখালী থানার মাসকাটাদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সাদেক 
কসাইয়ের ছেলে মোঃ তারেক (৩২) ও মোঃ উজ্জল আলী (২৮)।
শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের 
মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি 
বলেন, মঙ্গলবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও 
৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তিনজন চিহ্নিত মাদক কারবারীকে 
গ্রেফতার করা হয়েছে।  
তাদের মধ্যে রফিকুল ইসলামের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় 
৯টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য 
নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে 
তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।