কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২১ ফেব্রুয়ারী, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি। কর্মসূচীর মধ্যে সকাল ১০.০০ টায় কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালি, ১০.১০ টায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং বাদ ফজর কেন্দ্রীয় মসজিদে শহিদদের স্মরণে ও দেশের মঙ্গল কামনা করে দোয়া।

শোক র‌্যালি শেষে সকাল ১০.১০ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী। এসময় উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন