জুলাই বিপ্লবের মহানায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট মুক্ত -মো.আবুল কালাম

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০২ ফেব্রুয়ারী, ২০২৬
জুলাই বিপ্লবের মহানায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট মুক্ত -মো.আবুল কালাম

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।  
রোববার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে  উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের পর  সন্ধ্যা ৭টায় মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.আবুল কালাম।
এসময় তিনি বলেন -ধানের শীষ প্রতীকের পক্ষের লোক হওয়ার কারণে গত সতেরো বছর মামলা হামলার শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মহানায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করেছেন। এখন আমরা মুক্ত, পুরো বাঙালি জাতি মুক্ত।  
তিনি বলেন -দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মানুষ স্বাধীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ উন্নয়নের প্রতীক হিসেবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছেন।  
তিনি বলেন -বিএনপি ক্ষমতায় আসলে মনোহরগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করা হবে। ইতিপূর্বে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের উন্নত দেশ হিসাবে রুপায়িত করতে রুপরেখা তৈরি করে রেখেছেন। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে সে অনুযায়ী দেশ পরিচালনা করা হবে।

আবুল কালাম বলেন- আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কেননা ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবেনা। 

সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মরহুম কর্ণেল (অবঃ) এম আনোয়ারুল আজিম কন্যা সামিরা আজিম দোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন,
উপজেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুফ ভূঁইয়া, আবুল বাশার কিরণ, এস এম মুনসুর, শরীফ হোসেন চেয়ারম্যান, ইউসুফ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,উপজেলা বিএনপি নেতা এস এম শাহাদাত, আবু বকর চেয়ারম্যান, ছাত্র দলের কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা ছাত্র দলের আহবায়ক বিল্লাল হোসেন প্রমুখ।
বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও বাইশগাঁ ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।