রাজশাহী নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৬
রাজশাহী নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ২জন
মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও
মাদক বহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ বিকল (৩৮), সে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ওমরপুর গ্রামের মৃত নুরুলের ছেলে ও
মোঃ আবু বক্কর সিদ্দিক (৩০), সে নওগাঁ জেলার মান্দা থানার ভাতহুন্ডা
গ্রামের মোঃ শফিউল আলমের ছেলে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার
মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ
আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।