এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬
এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের ‘আল—আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো’র শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল—মাদানী।
সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড.মোহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম,ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল হক খান,এফসিএমএ,আল—আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানা, সিএসএএ এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  
সভায় আল—আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর চলমান কার্যক্রম,শরিয়াহ পরিপালন এবং বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার বিষয়ে আলোচনা করা হয়। এসময় ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা সম্প্রসারণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
 

।