লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬
লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুরে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে শিার্থী মোছাঃ শিউলী খাতুন (২ বছর ৬ মাস) ও মোছাঃ আফিয়া খাতুন (২ বছর) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার ২ নভেম্বর দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ​নিহত শিশু শিূলী খাতুন লালপুর উপজেলার বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে এবং আফিয়া খাতুন একই গ্রামের মো. আনারুল ইসলামের মেয়ে। ​

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর অনুমান ১২টার দিকে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক অনুসন্ধান এবং নিহতের বাবা-মা ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে এটি সম্পূর্ণ দুর্ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।