২৭২ রানেই অলআউট বাংলাদেশ, ওয়ারিক্যানের ৫ উইকেট

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬
২৭২ রানেই অলআউট বাংলাদেশ, ওয়ারিক্যানের ৫ উইকেট

২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। অথচ দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ২২১ রানে। এরপর থেকেই ব্যাটিং ধ্বসের শুরু। নাজমুল হোসেনের দল আজ ৫৯ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট।

দ্বিতীয় দিনের প্রথম ওভারেই সেঞ্চুরি পান সাদমান। ওভারের দ্বিতীয় বলটি লেগ সাইডে ঠেলে দিয়ে ২ রান নেন সাদমান। তাতেই টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরিটি পান এই ওপেনার।

দলীয় সংগ্রহ যখন ২২১ তখন সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অভিষিক্ত বিশপ। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি টাইগাররা। কোনো রান যোগ না করেই ফেরেন হৃদয়ও।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন শরীফুল ইসলাম। তাকে আউট করে জোমেল ওয়ারিক্যান পঞ্চম উইকেটের দেখা পেয়েছেন।

বাংলাদেশের হয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। আজ ১০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন লিটন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি অন্য কেউ।