আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যেথর নিষিদ্ধ বাজিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী ডিবি রোড এলাকার আব্দুর রাজ্জাক এন্ড সন্সের দোকানের দ্বিতীয় তলার গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ফজলুল করিম রুমন (৪০)। তিনি চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার মনু বেপারীর বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ফজলুল করিম রুমনকে আটক করা হয়। পরে তার দেখানো স্থান থেকে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা নিষিদ্ধ বাজির আনুমানিক মূল্য ৯০ হাজার ৩৪০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ফজলুল করিম রুমনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।অভিযানের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।