ইরানের পিকঅ্যাক্স পর্বতে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে অতিরিক্ত চালাকি না করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রিপাবলিকান পার্টির মধ্যবর্তী সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, তারা পিকঅ্যাক্স এলাকায় কিছু তৎপরতা লক্ষ্য করেছেন। তিনি ইরানকে কোনো ধরনের চালাকি না করার পরামর্শ দিয়ে বলেন, অন্যথায় তাদের ওপর অত্যন্ত কঠোর আক্রমণ চালানো হবে।
ইরানের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত পিকঅ্যাক্স পর্বতটি মূলত দুটি গভীর সুড়ঙ্গ কমপ্লেক্স সংবলিত একটি সুরক্ষিত সামরিক স্থান।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন।