গত ০৮ সেপ্টেম্বর ২৬ মঙ্গলবার জিয়া পরিষদ জনতা ব্যাংক পিএলসি. ও জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কর্তৃক অয়োজিত জনতা ব্যাংক শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বাফুফে মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জনতা ব্যাংকের মিরপুর ওয়ারিয়র্স কুমিল্লা ডি লায়নসকে পরাজিত করে শিরোপা অর্জন করে। জিয়া পরিষদ জনতা ব্যাংক ইউনিটের সভাপতি সাইফুল আবেদিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক রুহিয়া আক্তার, জেবিএবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ জাহান ও জনতা ব্যাংক কমিটির সভাপতি এসএফএম মনির হোসেন এবং জিয়া পরিষদ জনতা ব্যাংক ইউনিটের সিনিয়র সহসভাপতি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।