শরণখোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনের কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শরণখোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনের কর্মসূচি পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরণখোলা বিএনপির গৃহীত দু'দিনের কর্মসূচীর প্রথম দিনের কর্মসূচী আজ মঙ্গলবার পালিত হয়েছে।  


কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় শরণখোলা উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ এবং সকাল ৮টায় সোনালী মসজিদ সংলগ্ন জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত,সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, বিএনপি নেতা মহিউদ্দিন বাদল, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ মধু তালুকদার, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ অহিদুজ্জামান বাবু,  সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন ও রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা