রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের তহবিলে যুক্ত হলো পূবালী ব্যাংক

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬
রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের তহবিলে যুক্ত হলো পূবালী ব্যাংক

দেশের রপ্তানি খাতকে তৈরি পোশাকনির্ভরতা কমিয়ে রপ্তানী বহুমুখীকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত  ৩ (তিন) হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম (ঊীঢ়ড়ৎঃ উরাবৎংরভরপধঃরড়হ জবভরহধহপব ঝপযবসব)’—এ যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি.। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (চধৎঃরপরঢ়ধঃরড়হ অমৎববসবহঃ) স্বাক্ষর করেছে পূবালী ব্যাংক পিএলসি.।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ, কে, এম, নুরুন্নবী এবং পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, আরএমজি বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক জনাব মো. নজরুল ইসলাম সরকার —সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের রপ্তানি ভিত্তি স¤প্রসারণ, সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন রপ্তানি পণ্য ও বাজার সৃষ্টি এবং রপ্তানি খাতের সক্ষমতা জোরদার করাই এ স্কিমের অন্যতম লক্ষ্য। রপ্তানি নীতি ২০২৪—২০২৭ অনুযায়ী ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ ও ‘বিশেষ উন্নয়ন’ খাতভুক্ত শিল্পগুলো এ স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা পাবে। স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারকদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

এ স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করবে এবং যোগ্য রপ্তানিকারকরা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন। এ পুনঃঅর্থায়নের মেয়াদ সর্বোচ্চ তিন বছর এবং এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ডের সুযোগ থাকবে।

এ স্কিমে অংশগ্রহণের মাধ্যমে পূবালী ব্যাংক দেশের সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পে সহজ শর্তে অর্থায়ন স¤প্রসারণ এবং প্রচলিত খাতের বাইরে নতুন ও সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এ উদ্যোগ রপ্তানি বহুমুখীকরণ, বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি, রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা জোরদার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।