রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১৪৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ১ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ১৭ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১১২ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫ টি বাস, ২ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ১২৮ টি মোটরসাইকেলসহ মোট ৩০২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯ টি বাস, ১১ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৭৮ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯ টি বাস, ৩ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২২ টি বাস, ৯ টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি, ১৪৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬১ টি বাস, ১৬ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ও ১৭৪ টি মোটরসাইকেলসহ মোট ৪৫৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫০৬ টি গাড়ি ডাম্পিং ও ৩১১ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
সুত্র ঃ- ডিএমপি