ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৬ জুলাই, ২০২৬
ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২৫ জুলাই ২০২৬, শনিবার রাজশাহী জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে ।  

ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ।

 ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন সম্মেলনে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন । স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। সম্মেলনে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও রাজশাহী জোনপ্রধান মো. মনিরুল ইসলাম। সম্মেলনে রাজশাহী জোনের অধীন শাখাসমূহের প্রধানগণ অংশগ্রহণ করেন ।