নতুন পাড়া সমাজকল্যাণ সংস্থার প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা সম্পন্ন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৫ জুলাই, ২০২৬
নতুন পাড়া সমাজকল্যাণ সংস্থার প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা সম্পন্ন


নতুন পাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নতুন পাড়ার কৃতী সন্তান, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট কাতার প্রবাসী জনাব মোহাম্মদ মুজিবুল হক দিদার-কে সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোহাম্মদ আলমগীর সাহেব । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন পাড়ার কৃতী সন্তান, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট কাতার প্রবাসী জনাব মোহাম্মদ মুজিবুল হক দিদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি, মোহাম্মদ ফিরোজ, সাধারণ সম্পাদক, আবু বকর ছিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মানুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সহ-প্রচার সম্পাদক আরাফাত, অর্থ সম্পাদক জাহাঙ্গীর এবং সংস্থার সদস্য মো. উসমান গণি, ফরিদ উদ্দীন, সামীম, রাকিব, সামসুসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠিটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল অতিথি ও সদস্যদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।