মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাস প্রদান করেছে
সরকার।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত
এক অনুষ্ঠানে এ সহায়তার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের
উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তিনি পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে সরকারের
গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পরে প্রধানমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য
আর্থিক সহায়তার চেক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ
মাহফুজুর রহমান রিটনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময়
প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
প্রকাশ করেন রাসিক প্রশাসক।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা
ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দেশের বিভিন্ন সিটি
কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
।