স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে চরম উত্তে'জনা ও রাজনৈতিক দ্ব'ন্দ্বের সৃষ্টি হয়েছে।
ভিজিএফ কার্ড বিতরণে বা'ধা প্রদান, জনপ্রিয় চেয়ারম্যানের বিরুদ্ধে মব সৃষ্টি এবং ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ করে তাকে ক্ষমতাচ্যু'ত করার ভয়াবহ ষড়য'ন্ত্রের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বিএনপি পন্থি মিলন মেম্বর ও তার তার সমর্থকদের বিরুদ্ধে।
মধুহাটি ইউপি'র চেয়ারম্যান আলতাফ হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কার্ড বিতরণের প্রস্তুতি নেয় ইউনিয়ন পরিষদ।
সে মোতাবেক ১৯শে মে মঙ্গলবার দুপুরে নির্ধারিত তালিকা অনুযায়ী কার্ড বিতরণ কার্যক্রম শুরু হওয়ার আগেই বিএনপি পন্থি মিলন মেম্বর পক্ষ মধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে বিক্ষো'ভ ও উত্তে'জনা সৃষ্টি করে।
এসময় মিলন মেম্বর পক্ষ অধিক সংখ্যক কার্ড দাবী করে কার্ড বিতরণে বা'ধা দেয় এবং চেয়ারম্যানের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।
চেয়ারম্যানের সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থিত মিলন মেম্বর রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে উসকে দিয়ে চেয়ারম্যন আলতাফের থেকে অধিক সংখ্যক কার্ড হাতিয়ে নেয়ার অপকৌশল তৈরী করে বিশৃঙ্খ'লা সৃষ্টি করেন।
পরে মিলন মেম্বর সমর্থক উত্তে'জিত জনতার একটি অংশ মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনকে খাবার খাওয়া অবস্থায় কামরা থেকে বের করে ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
এতে মধুহাটি ইউনিয়নপরিষদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং সাধারণ সেবা নিতে আসা মানুষ চরম ভোগা'ন্তিতে পড়ে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন,
“চেয়ারম্যান দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়নমূলক কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে রাজনৈতিকভাবে দুর্বল করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে মব সৃষ্টি করেছে।”
তবে অভিযুক্ত মিলন মেম্বরের দাবি, প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে পছন্দের লোকদের ভিজিএফ কার্ড দেওয়ার অভিযোগের প্রতিবাদে তারা জনগণকে সঙ্গে নিয়ে চেয়ারম্যান আলতাফ হোসেনকে বের করে ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় জনতা।
এদিকে এঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ নজর রাখছে মর্মে খবর মিলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিয়ন পরিষদ এলাকায় অতিরিক্ত নজরদারি শুরু করেছে।
এ বিষয়ে মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন,“সরকারি নিয়ম মেনেই ভিজিএফ কার্ড বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
কিন্তু একটি রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদে বিশৃ'ঙ্খলা সৃষ্টি করে জনমনে বিভ্রা'ন্তি ছড়াচ্ছে। ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে জনগণের সেবা কার্যক্রম ব্যাহত করা হয়েছে।”
ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “ভিজিএফ কার্ড বিতরণ ও ইউনিয়ন পরিষদে সৃষ্ট পরিস্থিতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।”
ঘটনাটি নিয়ে পুরো ইউনিয়নে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দো'ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এঘটনায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি জনাব এম এ মজিদ ঢাকা থেকে ঝিনাইদহে আসার পর ভিজিএফ কার্ডসহ সার্বিক সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন।