logo

সময়: ০৪:২১, শনিবার, ০৬ জুন, ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:২১ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) কার্যাদেশের শর্ত তোয়াক্কা না করে মধ্যরাতে ঢালাই: জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

মনোহরগঞ্জে সাবেক সাংসদ আজিমের মৃত্যুবার্ষিকী পালিত

Ekattor Shadhinota
৩১ মে, ২০২৬ | সময়ঃ ১১:২৫
photo
মনোহরগঞ্জে সাবেক সাংসদ আজিমের মৃত্যুবার্ষিকী পালিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 
বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম  আনোয়ারুল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার সকাল থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা আনোয়ারুল আজিমের কবর জেয়ারত করেন। মৃত্যু বার্ষিকীতে কবর জেয়ারত করেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ সভাপতি ইউসুফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু। পরে বিকেলে মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে শাহ শরিফ জামে মসজিদে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আনোয়ারুল আজিমের একমাত্র ছেলে মুনসুরুল আজিম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হাই চেয়ারম্যান, শাহাদাত হোসেন, ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আজিজ, বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ, যুবদল নেতা হাসান পাটোয়ারী, ছাত্রনেতা মহসিন।

এসময় আরো উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা মোজাম্মেল হকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…