logo

সময়: ০৫:৩৬, শনিবার, ০৬ জুন, ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫:৩৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) কার্যাদেশের শর্ত তোয়াক্কা না করে মধ্যরাতে ঢালাই: জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

জলঢাকায় এসএসসি পরীক্ষার্থীদের দিয়ে অন্য পরীক্ষার্থীর খাতা মূল্যয়ন করালেন বিএসসি শিক্ষক

Ekattor Shadhinota
২৫ মে, ২০২৬ | সময়ঃ ১১:১২
photo
জলঢাকায় এসএসসি পরীক্ষার্থীদের দিয়ে অন্য পরীক্ষার্থীর খাতা মূল্যয়ন করালেন বিএসসি শিক্ষক

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারী জলঢাকায় এসএসসি পরিক্ষার্থীদের দিয়ে অন্য পরীক্ষার্থীর পরীক্ষার খাতা মূল্যয়ন করালেন বিএসএসি শিক্ষক কিশোর মোহন রায়।  

এ ঘটনায় অভিভাবক মহলে তোলপাড় হলেও ব‍্যাবস্থা নেননি প্রশাসন।  

ঘটনায়টি উপজেলার মীরগঞ্জ হাট দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয়ে।  

রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ডিজিটাল শ্রেনী কক্ষে ওই বিদ‍্যালয়ের সিনিয়র  শিক্ষক  কিশোর মোহন 

(বিএসসি) একই বিদ‍্যালয়ের দুই এসএসসি পরিক্ষার্থী যুগল চন্দ্র নাথ ও সিয়ামকে দিয়ে গণিত খাতা মূল্যয়ন করাছে। এ সময় সাংবাদিকরা উপস্থিত হলে তিনি সব খাতা মূল্যয়ন করা বন্ধ করতে বলেন তাদের।  

এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমার কাছে ২৫০ টি এসএসসি গনিত পরিক্ষার্থীর খাতা রয়েছে। এ খাতা গুলো টেংগনমারি স্কুলের।   আমি শিক্ষার্থীদের দিয়ে খাতা কাটাচ্ছি না খাতার গোল ঘর পুরন করে নিচ্ছিলাম। এ ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যয়ন করা কতটা সঠিক। এতে পরিক্ষার্থীদের ফলাফল খারাপ হতে পারে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।  

এ ব‍্যাপারে মীরগঞ্চ হাট দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ছাত্রদের দিয়ে এস এস সি পরীক্ষার খাতা ওনি মূল্যায়ন করতে পারেন না। এটা করে থাকলে সেটা অন‍্যায় করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসরাফুজ্জামান জানান,পাবলিক পরিক্ষার খাতা সংশ্লিষ্ট ব‍্যাক্তি ছাড়া কেউ মূল্যয়ন করতে পারবে না। যদি কেউ করে থাকে সেটা শাস্তি যোগ্য অপরাধ।  এ ব‍্যাপারে  উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ‍্যাপি বলেন বিষয়টি দেখতেছি। 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…