logo

সময়: ০৫:১৮, শনিবার, ০৬ জুন, ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) কার্যাদেশের শর্ত তোয়াক্কা না করে মধ্যরাতে ঢালাই: জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

রাসিকের ১ হাজার ২৩৭ পরিচ্ছন্ন কর্মী পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

Masud Rana
২৪ মে, ২০২৬ | সময়ঃ ১০:৩৭
photo
রাসিকের ১ হাজার ২৩৭ পরিচ্ছন্ন কর্মী পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী
সিটি কর্পোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীর জন্য
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত ৬১ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক
সহায়তার চেক রবিবার রাসিকের হিসাব বিভাগে হস্তান্তর করা হয়েছে।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন চেকটি হস্তান্তর করেন।
শিগগিরই পরিচ্ছন্ন কর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ
উপহারের অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন
কর্তৃপক্ষ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী
কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক
প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ
আল মঈন পরাগ এবং বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল
ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে গত (২২ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের
কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সিটি কর্পোরেশনের
পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক
মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ
ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…