logo

সময়: ০৪:০৫, শনিবার, ০৬ জুন, ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:০৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) কার্যাদেশের শর্ত তোয়াক্কা না করে মধ্যরাতে ঢালাই: জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

ঈদকে সামনে রেখে রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Masud Rana
২৪ মে, ২০২৬ | সময়ঃ ১০:৩৬
photo
ঈদকে সামনে রেখে রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ঈদকে সামনে রেখে মাদক বিক্রির উদ্দেশ্যে মজুদ
করা বিপুল পরিমান কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মফেজ আলী ও লাইলি আক্তার। অভিযানে শলুয়া ইউনিয়নে
লাইলি আক্তারের বাড়ি থেকে ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আলী
আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে
একটি চক্র বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রির জন্য মজুদ করছিল। গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, চলতি মাসে রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৫১৬টি
মাদকবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক
আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা
হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ভারত থেকে গাঁজা,
ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচার হয়ে দেশে প্রবেশ
করছে। এসব মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…