logo

সময়: ০৫:০৯, শনিবার, ০৬ জুন, ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫:০৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) কার্যাদেশের শর্ত তোয়াক্কা না করে মধ্যরাতে ঢালাই: জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা

Ekattor Shadhinota
২৪ মে, ২০২৬ | সময়ঃ ০৫:৩৭
photo
ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে পলিসি কমপ্লায়েন্স-এর উপর এক কর্মশালা ২৩ মে ২০২৬, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। কর্মশালার বিভিন্ন সেশনে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও মুহাম্মদ সাঈদ উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ফরিদ উদ্দিন ও মাহমুদ হোসাইন খাঁন। স্বাগত বক্তব্য দেন আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিম। কর্মশালায় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তিই হলো গ্রাহকের আমানত ও বিশ্বাসের যথাযথ রক্ষণাবেক্ষণ। ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত রাখতে এবং গ্রাহকদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পলিসি কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ধরনের আপোস করার সুযোগ নেই। ঋণ বা বিনিয়োগ প্রদানের শুরু থেকেই যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। খেলাপি বিনিয়োগের হার সর্বনিু পর্যায়ে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, নতুন কোনো বিনিয়োগ যাতে খেলাপিতে রূপান্তর না হয়, সেজন্য শুরুতেই কার্যকর ঝুঁকি মূল্যায়ন করতে হবে। আর ইতোমধ্যে যে সমস্ত বিনিয়োগ খেলাপি হয়েছে, তা উদ্ধারে কর্মকর্তাদের আরও বেশি সক্রিয় ও কৌশলগত ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…